//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এস,এম সাদিক তানভির,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক,শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক শিক্ষক সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

