“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি” – এই স্লোগানকে বুকে ধরে ২০১৭ সালে একদল তারুণ্য উদ্বিপ্ত উজ্জ্বল নক্ষত্রসম কিশোর – কিশোরী যারা অধিকাংশই সমাজ সেবাকে লালন পালন করেন তাদের স্বমহিমায় গঠিত হয় সাতক্ষীরা ব্লাড ব্যাংক।
সাতক্ষীরা ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত স্বেচ্ছাসেবকগণ অতি সুনামের সাথে সাতক্ষীরাসহ আশেপাশের জেলাগুলোতে স্বউদ্যোগে রক্তদান করাসহ রক্তদানে সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করে থাকে।সাতক্ষীরা ব্লাড ব্যাংকে শতাধিকের অধিক সদস্য সরাসরি রক্তদানসহ দেশের যেকোন ক্রান্তিকাল যেমন বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় টেউ শুরু হলে জনগনের মাঝে মাস্ক বিতরণ ও করোনার বিধিনিষেধ পালনে উদ্ধুদ্ধ করা এবং জীবনদায়ী অক্সিজেন সরবরাহসহ করোনা আক্রান্ত রোগীদের সেবাশুশ্রূষা করেন। এমনকি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের কাজে সরাসরি জনগণকে সাহায্য ও সহযোগী করেন।
এছাড়া শীতের সময় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে জনগণকে সচেতন করা ও ঘূর্ণিঝড় পরবর্তীতে আক্রান্ত ব্যক্তিদের চাল,ডাল,আটাসহ শুকনো খাবারের ব্যবস্থা করা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে অসহায় কন্যাদায়গ্রস্থ পিতামাতাকে আর্থিকভাবে সহযোগী করা,রমজান মাসে হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, ইদ ও পূজার সময় শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন জামাকাপড় বিতরণ করা।
তারই ধারাবাহিকতায় আজ ৮ অক্টোবর -২০২১ রোজ শুক্রবার সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাবুলিয়া ঋষিপাড়ার সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক শিশু কিশোর- কিশোরীকে শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে নতুন পোশাক বিতরণ করে হাসি ফুটানোর চেষ্টা করেছেন।
পোশাক বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের সদস্য আক্তারজামান, ফিরোজ খান,সবুজ,শাকিল আহমেদ, ইজাজ, ইমরান, সাইফুল ও স্থানীয় সাধারণত জনগণ।
//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//
চাঁদপুর হরিনায় নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ২টি নৌকাসহ ৮ জেলে আটক

