//খুলনা ব্যুরো//
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে।
কিন্তু তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলাক। এ দেশের মানুষ তা মোকাবেলা করবে।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে ২০২৩ সালের জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।
বিশেষ অতিথি হিসেবে খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের কে আমরা জমি ও ঘর দিয়েছি। দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।
তার এই স্বপ্ন বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতায়।
ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় রূপসাতে গৃহহিন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুম কনফারেন্সের মাধ্যমে বক্তৃতায় এ কথা বলেন।
মঙ্গলবার২৬ এপ্রিল বেলা ১১টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, স্থানীয় সরকার মন্ত্রনালয় এর খুলনার উপ- পরিচালক মোঃ ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন। সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো: রাসেল, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এসআই কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা আঃ মালেক, সন্তোস চিন্তা পাত্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
রূপসা উপজেলায় ৩য় পর্যায়ে ১৪টি ঘর বিতরণ করা হয়। প্রতিটি ঘরের ব্যায় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজর টাকা।
ধর্মীয় কাজে মসজিদে নতুন মাইকের সেট কিনে দিলেন সারমিন সালাম

