//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে মঙ্গলবার ৭ নভেম্বর ডুমুরিয়ার রঘুনাথপুর, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথকভাবে বিশেষ প্রস্তুতি মলক সভা অনুষ্ঠিত হয়। বিকেলে মাগুরখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা।
সহকারি অধ্যাপক সরোজ কুমার রায়ের পরিচালনায় ও সন্ধ্যায় শরাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বানিয়াখালী স্কুল ভবনে রিজাউল গোলদারের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চনদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা,জামিনী রজ্ঞন সানা, হাসনা হেনা, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, শৈলেন্দ্রনাথ দাশ, ওবাইদুর রহমান, মনোরজ্ঞন দাস, দিপঙ্কর রায়, চিত্ত রজ্ঞন সানা, সুকৃতি সানা, স্বরসতি মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার প্রমুখ।

