//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা ডিসেম্বর রোববার সকাল ১১টায় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাস স্ট্যান্ড চত্বরের নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান মহিদুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল আমিন, সংগঠনের উপদেষ্টা মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, জেলা টাফিক পুলিশের টিআই মাহমুদ হাসান, নিরাপদ সড়ক চাই কমিটির উপদেষ্টা প্রভাষক আব্দুল কাইয়ুম জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, সমাজ সেবক ও কমিটির সহ সভাপতি শাহজাহান জমাদার, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, খর্নিয়া হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন, সংগঠনের সেক্রেটারি নাজমুল হাসান বকুল ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, কমিটির প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুব বিষয়ক সম্পাদক গাজি সোহেল আহম্মেদ লিটন, দুঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ন সম্পাদক গাজী আব্দুল আজিজ প্রমুখ। সভায় বক্তরা বলেন সকলের সচেতনাই একটি দুঘটার হতে রক্ষা পাওয়া সম্ভব। মহা সড়কের যান বাহনের চাপ বেড়েছে। সড়কের পাশে এক শ্রেনীর সুবিধাবাদী বাশ বালি ও দোকান পাট বসিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

