রূপসা প্রতিনিধিঃ
রূপসায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মঞ্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী ও আলোচনাসভা গত ২৬ মার্চ সকালে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা ফ.ম.আ সালাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোতালেব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, চঞ্চল মিত্র, এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্রচার সম্পাদক আঃ গফুর খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ্ব ইসহাক আহম্মেদ সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গীর শেখ, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বকারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, শ.ম জাহাঙ্গীর, শাহজাহান কবির প্যারিশ, পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাশ টাল্টু, প্রমূখ।

