জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদল

//এম মুরশীদ আলী//

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গত ৮ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার খন্দকার এহসান হিমেল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদল

খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, বিএনপি নেতা হুমায়ূন কবীর, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, সিরাজুল ইসলাম শিহাব, সাজ্জাত হোসেন, ফিরোজ মাহমুদ, আরিফ মোল্যা, দুরুল মোল্যা, এসএম আবু সাঈদ, নাঈম শেখ, মুক্তাদির বিল্লাহ, রাজু দাশ, জাকির শেখ, নজরুল শেখ, আকতার শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *