//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রালয়ের অধীনে ডুমুরিয়া উপজেলায় ২৬ হাজার ১৩৬ জনকে জনপ্রতি ১০ কেজি করে ২,৬০.৩৬০মেঃটঃ চাউল বিতরন শুরু হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়ন ও শরাফপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন স্ব স্ব ইউনিয়ন। রুদাঘরা ইউনিয়ন পরিষদে কার্যক্রমের ঊদ্বোধন সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান সহ সদস্য বৃন্দ ও ইউপি সচিব।

সকাল ১০ টায় উপজেলার শরাফপুর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্যক্রমের পরিদর্শন করেন জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পাট কর্মকতা নিলয় মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি, উপসহকারী রাসেল আহম্মেদ সহ ইউপি সদস্য, সচিব ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

