//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চত্বরে উপজেলার ১৪ টি ইউনিয়নের অনাবাদি পতিত ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের (১ম সংশোধনী) আওতায় ২শত ৫ জন কৃষান / কিষানী দের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত পরিচালক (উদ্যান) খামার বাড়ি খুলনা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেনসহ উপজেলার ১৪ টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন।

অপরদিকে সকালে রবি / ২০২৪ ২৫ মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেনসহ কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য উপজেলায় ৮ হাজার একশত জন কৃষককে ২ কেজি হাইব্রিড বীজ বিতরণ করা হবে।

