রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

 এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

শুক্রবার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় শুক্রবারের সড়ক দুর্ঘটনায় রামপালের তিনজন দিনমজুর নিহত হন। নিহতরা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫৫), শেখ নুর মোহাম্মদ (৬৫) ও শেখ রেজাউল (৫০)। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন নিহত ওই সকল ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে তাদের স্বজনদের হাতে বাগেরহাট জেলা প্রশাসকের পাঠানো খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রামপালের চাকশ্রী গ্রামের নিহত তিন ব্যক্তির পরিবারকে আমরা নগদ ২০ হাজার করে টাকা ও বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা দিয়েছি। পরিবারগুলো অত্যন্ত গরীব। তাদেরকে সহায়তার পাশাপাশি সমবেদনা ও শান্তনা জানিয়ে এসেছি।

কোন কিছুর প্রয়োজন হলে আমাদেরকে জানাতেও বলে এসেছি এবং এ সহায়তা অব্যাহত থাকবে।

 

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পালিত হচ্ছে সাদা-মাটা লকডাউন

মহামারীতে অসহায়ের পাশে থাকাই আমাদের বড় কর্তব্য- এমপি সালাম মূশের্দী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *