অসহায় পরিবারের বাড়ি ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সালাম মূর্শেদী সেবা সংঘ

অসহায় পরিবারের বাড়ি ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সালাম মূর্শেদী সেবা সংঘ

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

করোনার শুরু থেকে অসহায় কর্মহীনদের মাঝে খাদ‍্যসহায়তা বিতরণ করে যাচ্ছে সালাম মূর্শেদী সেবা সংঘ। সংঘের সদস‍্যরা বাড়ি বাড়ি ঘুরে খাদ্যসামগ্রী বিতরণ করা অব‍্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চর মোছাব্বাতপুর,নন্দনপুর গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আঃ সালাম,খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,উপজেলা আওয়াামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স.ম জাহাঙ্গীর,ইউপি সদস্যা শিরিন আক্তার,স্বেচ্ছাসেবকলীগ নেতা মঈনউদ্দিন, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু,ছাত্রলীগ নেতা এসএম রিয়াজ, সাব্বির সাজ্জাদ সাজু, ইমন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *