যশোরের অভয়নগরে করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

যশোরের অভয়নগরে করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারে খাদ্য সহায়তা বিতরণ

 

গতবছর ৮ মার্চ-২০২০ তারিখে বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়। আর এই করোনার সংক্রমণের শুরু থেকে যশোরে যে স্বল্প সংখ্যক সংগঠনের নেতাকর্মী করোনার বিরুদ্ধে সম্মূখসারীর যুদ্ধে অবতীর্ন হয়েছিলেন তার মধ্যে মৈত্রী ভলেন্টিয়ার্স অন্যতম।

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের শুরুতে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাস্ক ও স্যানেটাইজার ব্যবহার করে নিয়মিত হাত ধোয়া,সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে গিয়ে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশা দেখে ও অসহায় মানুষের কথা চিন্তা করে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের কার্যক্রম শুরু করেন।

তারই ধারাবাহিকতায় আজ ২৮ আগস্ট-২০২১ রোজ শনিবার মৈত্রী ভলেন্টিয়ার্স অভয়নগর শাখার উদ্যোগে নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত যশোর জেলার অভয়নগর উপজেলার স্বল্প আয়ের শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।

খাদ্য সহায়তায় প্রত্যেক পরিবার ৫ কেজি চাল, ডাল ১ কেজি, তেল, আলু ২ কেজি, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়েছেন। অভয়নগর উপজেলার মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক ডাঃ অরুন ঘটকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর মৈত্রী ভলান্টিয়ার্সের আহবায়ক এডভোকেট মাহমুদ হাসান বুলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হারুনার রশিদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী ও দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর মৈত্রী ভলান্টিয়ার্সের সদস্য ও যশোর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক তৌহিদ জামান, শাহরিয়া সাথী, অভয়নগর শাখার সাধারণ সম্পাদক নূর আলম, চৈতন্য কুমার পাল, ডাঃ শহিদুল হক, কানু বিশ্বাস, মনোরঞ্জন কর, আল শাকিব শেখ প্রমুখ।

//যশোর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২০ কর্মহীন নারীকে প্রশিক্ষণ।। সম্মানী ও সনদ বিতরণ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *