দুই শারীরিক প্রতিবন্দিকে হুইলচেয়ার দিলেন ইউএনও

দুই শারীরিক প্রতিবন্দিকে হুইলচেয়ার দিলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুফিয়া বেগম ও সফিকুল ইসলাম নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। সুফিয়া উপজেলার বাচোর ইউনিয়নর ভাংবাড়ী ( মধ্যপাড়া) গ্রামের  মৃত আবুল কাশেমের স্ত্রী ও সফিকুল বাকসা সুন্দরপুর গ্রামের লিটন আলীর ছেলে।

(৫ জানুয়ারি ) বুধবার সন্ধ্যায় হুইলচেয়ার দেওয়া সময় উপস্থিত ছিলেন আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,  ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,প্রেসক্লাব পুরাতন”র সদস্য মাহাবুব আলম ওই সুফিয়া বেগম ও সফিকুল ইসলামের বাড়িতে গিয়ে হুইলচেয়ার দিয়ে আসেন।

জানা গেছে, চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী সুফিয়া ও সফিকুল দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ১ জানুয়ারি  ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। বুধবার এসিল্যান্ডকে দিয়ে চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।

হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী সুফিয়া ও সফিকুল এবং তাদের পরিবারের সদস্যরা ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

মাহাবুব আলম,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

পড়ুন দৈনিক বিশ্ব …

ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বারের মত সভাপতি হলেন ইঞ্জিঃ অরুন মহলদার 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *