//রূপসা প্রতিনিধি//
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বালক ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) শীর্ষক অংশ গ্রহন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা ১৯ মে বিকাল সাড়ে ৩ টায় ইউএন ও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ মোল্লা,
মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,
জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রভাষক মো. বাশির আহমেদ লালু, মেজবাহ উদ্দিন সেলিম, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আনসার ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজীসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় উপজেলার ৫টি ইউনিয়নের খেলোয়াড় খেলায় অংশ গ্রহন করবে।
আগামী ২১ মে শনিবার বিকেল ৩ টায় কাজদিয়া কলেজিয়েট স্কুল মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামি ২৩ মে।

