মনিরামপুর উপজেলার নিকটবর্তী অনেক লম্বা রাস্তা যেখানে প্রচুর লোকের চলাচল সেগুলো খুব বেহাল দশা আজ । যশোর জেলার সর্ব বৃহৎ মনিরামপুর উপজেলার সন্নিকটে ৫ নং হরিদাশকাঠী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের ধর্মতলা নামক স্থান থেকে উক্ত এলাকার গুরুত্বপূর্ণ ঢাকুরিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা চলাচলের জন্য খুবই অনুপযোগী। রাস্তাটি অদ্যোবধি কাঁচা ও চলাচলের অনুপযোগী।এই রাস্তা দিয়ে উক্ত এলাকার ৭/৮টি গ্রামের ৫/৬ হাজার লোক চলাচল করেন।এখান থেকে শতাধিক শিক্ষার্থী পার্শ্ববর্তী মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ ও পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা জন্য নিয়মিত যাতায়াত করেন।
যাতায়াতের সময় তাদের পড়তে হয় নানা ধরনের বিড়ম্বনায়।এছাড়াও রাস্তাটি ব্যবহার করে অত্র এলাকার সকল জনগনকে চাকুরী, চিকিৎসা,হাটবাজার,ব্যাংকে লেনদেন,ব্যবসাবানিজ্যসহ সকল গুরুত্বপূর্ণ কাজের জন্য হাজিরহাট বাজার হয়ে উপজেলা শহর মনিরামপুর ও জেলা শহর যশোরে যাতায়াত করতে হয়।
আর এই রাস্তায় কোন রকম যানবাহন চলাচল না করায় অমানবিক কষ্ট করে চলাচল করা লাগে।এই রাস্তায় বয়স্ক ও শিশুদের চলাচল একেবারে অসম্ভব। সারাদেশের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নতি হলেও মনিরামপুর উপজেলা থেকে ৭ কিলোমিটার ভিতরে অবস্থিত এই রাস্তাটি একাবিংশ শতাব্দীতে এসে এতোটাই কাঁচা ও চলাচলের অনুপযোগী যে ভাষায় ব্যক্ত করার নয়।
উক্ত সড়কটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ ও মনিরামপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কৃপাদৃষ্টি প্রার্থনা করছি।
//নিজস্ব প্রতিবেদক,স্বীকৃতি বিশ্বাস//
কয়েকটি জেলায় কঠোর লকডাউনের সম্ভাবনা: চলছে যশোর ৩ ও ৪ নং ওয়ার্ডে

