রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন- সাধারন সম্পাদক মোঃ সোহাগ শেখের চাচা শেখ আজগর আলী(৫৩) বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় ষ্ট্রোক জনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি—রাজিউন)।
মরহুমের জানাজা শেষে বুধবার এশাবাদ রাজাপুর কবর স্থানে দাফন করা হয়।তিনি মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ছুটে যান।
এসময় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ও জানাযায় উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু,যুগ্ন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম রোকন,শেখ হাফিজুর রহমান,সোহেল মল্লিক, আরজ আলী বিশ্বাস বাবু সহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ প্রমূখ।
অপর দিকে মরহুমের মৃত্যতে মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা শ্রমিকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ সহ আইচগাতী ইউনিয়ন শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

