মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীতে সাংসদ সালাম মূশের্দীর বিনম্র শ্রদ্ধা

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীতে সাংসদ সালাম মূশের্দীর বিনম্র শ্রদ্ধা

 

মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে রাজধানীর শ্যামলী বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

 

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই জাতীয় রাজনীতিতে যাত্রা শুরু হয় তার। ১৯৮৭ সালের সম্মেলনে দলের প্রচার সম্পাদক মনোনীত হন।

১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে তিনি দলের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পান। এসব পদে থেকে তিনি দলকে সুসংগঠিত করতে সারাদেশ চষে বেড়ান।

২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত দলের সম্মেলনে তাকে দলের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে রাখা হয়।

২০১২ সালের সম্মেলনে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে এ পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্যের পাশাপাশি ১৪ দলের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ নাসিম ১৯৮৬ সালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

 

এরপর থেকে এই আসনে ছয়বার বিজয়ী হন তিনি। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ান ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছেন।

 

মোহাম্মদ নাসিম এমপি’র প্রথম মৃত্যুবার্ষিকীতে খুলনা-৪ আসনের মানুষের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Dainik Biswa

গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *