শেখ সোহেলের সুস্থতা কামনায় তেরখাদায় ইউনিয়ন আ’লীগের দোয়া

শেখ সোহেলের সুস্থতা কামনায় তেরখাদায় ইউনিয়ন আ’লীগের দোয়া

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবির পরিচালক শেখ সোহেল ও তার স্ত্রী শারিন শারা’র সুস্থতা কামনায় করে বুধবার বেলা সাড়ে ১১ টায় দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায় তেরখাদার ছাগলাদাহ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আ’লীগের সভাপতি এস এম দ্বীন ইসলামের সভাপতিত্বে ও এমপির ছাগলাদহ ইউনিয়ন প্রতিনিধি জাহিদুল মৃধার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলাদাহ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খান সেলিম আহম্মেদ, আ’লীগ নেতা ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ, আরিফ মুন্সি, মাহাবুর রহমান, মামুন মোল্যা, স্বেচ্ছাসেবক নেতা এরশাদ শেখ, সহ আ’লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, এমপি মহাদয়য়ের প্রতিনিধিগন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *