জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
খুলনার ডুমুরিয়ার জেলা ডিবি পুলিশের অভিয়ানে চুকনগর বাজার এলাকা থেকে ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ।
পূলিশ সুত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে, ১০ই এপ্রিল রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে ডুমুরিয়া থানাধীন ট্রানজিট পয়েন্ট চুকনগর থেকে,উপজেলার গো রোস্তমপুর গ্রামের খোদাবক্স সরদারের পুত্র,মোঃ মিনারুল ইসলাম সরদার (৩৫) ও চুকনগর গ্রামের সুভাষ রায়ের পুত্র কোরিয়ান সুমন রায় (৪১) এর নিকট ৭০ (সত্তর)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার ডুমুরিয়া থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী ও তাদের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

