//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
বরিশাল নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে ২০২২ , ৫:৩০ টায় নগর গোয়েন্দা বিএমপির পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহান এর নেতৃত্বে একটি চৌকস স্পেশাল টিম নগরীর এয়ারপোর্ট থানা ২৯নং ওয়ার্ডস্থ পূর্ব ইছাকাঠি লাদেন সড়কে চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় ১০ পিস ইয়াবা সহ নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া প্রধান সড়ক আকন ভিলার রাজিব চন্দ্র দাস ওরফে ( ভিলেন রাজিব ) (২৬) পিতা মৃত নারায়ন চন্দ্র দাস।
পরবর্তীতে বরিশাল নগরীর কাউনিয়া থানা ৪ নং ওয়ার্ডস্থ রোকেয়া আজিম সড়ক সংলগ্ন বাসায় অভিযান পরিচালনা করে ধৃত আসামির নিকট ইয়াবা বিক্রয়কারী অপর আসামি মোঃ মিথুন বাবু (৩২), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোসাঃ হেনা বেগম, রোকেয়া আজিম সড়ক, থেকে মিথুন বাবুকে আটক করেন।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

