//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ার চুকনগরের মালতিয়া এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩০ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদ।
আদালত সুত্রে জানা গেছে , উপজেলার মালতিয়া মোড়ে মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান তার ডিপোতে শ্রমিক নিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এসংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিপো মালিককে ৫হাজার টাকা জরিমানা আদায় জদ্ধকৃত চিংড়ি বিনষ্ট এবং ডিপো সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা পুলিশের একটি দল।

