পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক একটি টিম সরাসি অভিযান চালিয়ে ২০-এপ্রিল আনুমানিক ৪টার সময় কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকা থেকে ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামি জালাল গাজী (৬৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ চরচন্দ্রাইল গ্রামের ০৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন গাজীর আপন ভাই। জানাগেছে, আসামি জালাল গাজী ইউনিয়নের ব্রীজ বাজারে একজন চায়ের দোকানদার। ভিকটিম (১২) একজন বাক প্রতিবন্ধী। গত (১২-এপ্রিল ২০২১ ইং) তারিখ দুপুর দুইটার দিকে দোকানে গেলে খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী তার দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে।এসময় কিশোরীর কান্নাকাটির শব্দ পেয়ে পার্শবর্তী রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়।
এছাড়াও থানায় অভিযোগ করতে গেলে ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধাকমি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(২০০০)-সংশোধনী-(২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
যাহার মামলা নং-১৫, তাং-১৮/০৪/২০২১, এরই প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি টিম নিয়ে মঙ্গলবার ২০ এপ্রিল গলাচিপা থানা এলাকায় সারাসি অভিযান পরিচালনা করেন। এদিকে র্যাব-৮ জানতে পারে ধর্ষনকারী কলাগাছিয়া ইউনিয়নের কল্যানকলস এলাকায় অবস্থান করছে। বিকেল পৌনে চারটার দিকে উক্ত স্থানে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ওই ধর্ষণকারীকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে নিজের সংশ্লিটতার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানার মামলা নং-১৫ তারিখঃ ১৮/০৪/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) সংশোধনী (২০০৩) এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।
// মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

