বাগেরহাটের  রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার, ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৬

বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার, ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৬

//খুলনা ব্যুরো//

র‍্যাব -৬ অভিযান চালিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া মূল্যবান সরঞ্জামাদি উদ্ধার ও ২ সদস্যকে গ্রেফতার করেছে।

তাদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জানাযায়,গত ২৮ এপ্রিল ২০২৩ তারিখ রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত ৫,৫০০ কেজির অধিক মূল্যবান লৌহ সামগ্রী যার অনুমান বাজার মূল্য ৩,২০,০০০/- (তিনলক্ষ বিশ হাজার) টাকা কে বা কারা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সাইড ইনচার্জ অধিনায়ক, র‌্যাব-৬ খুলনা এর বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৩ তারিখ রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা বিপ্লব হোসেন (১৯), মেহেদী হাসান শান্ত (২৩), খুলনা সদর, কেএমপি খুলনাকে গ্রেফতার করে।

এ সময় তাদের নিকট হতে চুরিকৃত মালামাল মূল্যবান লৌহ সরঞ্জামাদি-৫৪৯৫ কেজি, তামার তার-৫০ কেজি ও চোরাই কাজে ব্যবহৃত মিনি ট্রাক ১টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানীর সিকিউরিটি ইনচার্জ র‌্যাবের সহযোগীতায় বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *