মা মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার রাত আটটা থেকে দশটা পর্যন্– হলদা নদীর সাত্তার হাট থেকে উত্তর মেঘলসহ বিভিন্ন স্‘ানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এ বিষয়ে তিনি জানান, এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসতে শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরা বেশ তৎপর। শিকারীরা এখন ইফতার ও সেহেরির সময়কে বেঁচে নিয়েছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর উপজেলা প্রশাসনের উদ্দেগে এই অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

