শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা।
গত রবিবার উপজেলার বাবুখালী ইউনিয়নে চরসেলামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২ দিন পর মঙ্গলবার ওই শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ধর্ষিত শিশুটি চরসেলামতপুর ব্রাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে বীরেন বিশ্বাস (৬০) ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়। ১ বছর আগে তার স্ত্রী মারা গেছে। ফলে ফাকা ওই বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।এর দুদিন পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটি সৎ মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে । মঙ্গলবার শিশুটির বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যাহার নং ১৪।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, ওই লোক তাকে টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন যাবত নিজের বাড়িতে নিয়ে এবং পাশের পাটক্ষেতে ধর্ষণ করে আসছে বলে শিশুটি আমাদের জানিয়েছে। ভয়ে এতদিন কিছু আমাদের জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে সব খুলে বলছে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

