//খুলনা ব্যুরো প্রতিনিধি //
খুলনার রূপসা থানার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে আ:সামাদ শেখ
(৪৯ ) নামে এক মাদক বিক্রেতা কে ৬০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত সামাদ রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের মোসাব্বের পুর গ্রামের মৃত আজিম শেখের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, শ্রীফলতলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবুল ইসলাম গত ৯ জুলাই রাতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়ে জোয়ার হাট এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শ্রীফলতলা ইউনিয়নের চর মোসাব্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পুলিশ সদস্যগণ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সদস্যরা সামাদ নামে এক ব্যক্তিকে কে আটক করে। এছাড়া এজহার নামীয় আসামী শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকার শাহজাহান মোল্লার ছেলে মুরাদ মোল্লা পালিয়ে যায়।
আটককৃত সামাদ শেখের দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৬০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত ব্যক্তিরা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে সামাদ প্রাথমিকভাবে সে স্বীকার করে।
এস আই বাবুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ৭, তাং- ১০/৭/২৩ ।
এছাড়া পুটিমারী ক্যাম্প পুলিশের এসআই বাবলা দাস অভিযান চালিয়ে সোহরাব শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
সোহরাব ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত খোদা বক্সস শিকদারের ছেলে।
এজাহার সূত্রে জানাগেছে,
গত ৯ জুলাই দুপুরে ক্যাম্প পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও অস্ত্র উদ্ধার অভিযানে আলাইপুর বাজারে অবস্থান কারাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের জনৈক ডালিম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ সোহরাবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তার দেহ তল্লাশি করে ১৫০গ্রাম গাজা উদ্বার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, বিভিন্ন স্থান হইতে গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া ক্রয় বিক্রয় করে আসিতেছে বলে স্বীকার করে।
এ ব্যাপারে ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাবলা দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা নং-৫, তাং-১০/৭/২৩।

