মহম্মদপুরে ৬২০পিস ইয়াবা সহ দুই যুবক আটক

মহম্মদপুরে ৬২০পিস ইয়াবা সহ দুই যুবক আটক

//বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার মহম্মদপুরে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে রফিকুল ইসলাম (২২) এবং দাউদ মোল্যার ছেলে আবু জার (২২)।

পুলিশ জানায়, বুধবার ১টার দিকে মহম্মদপুর পুরাতন জেলখানার সামনে এসআই জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে টহলরত পুলিশ মটর সাইকেল আরোহী ওই দুই যুবকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি প্লাস্টিক প্যাকেটে রাখা ৬২০ পিস ইয়াব ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ দশ হাজার টাকা।

মহম্মদপুর থানা পুলিশ তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি ১৫০ সিসি সুজুকী জিক্সার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সারা জেলাতে এই ধারণে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *