রামপালে মাদক সম্রাট বাবু ইয়াবাসহ গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক চিহ্নত মাদক কারবারিকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বাবু কে রবিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২৫ নভেম্বর) রাত ১০ টায় চিহ্নিত মাদক কারবারি বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফ কলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সময় এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।

রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *