জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
খুলনার রূপসা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।
আটককৃত মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাবো গ্রামের বাসিন্দা।
কোষ্টগার্ড সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের পর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা উপজেলার রুপসা ব্রীজ এলাকায় একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে মোটরসাইকেল দাড়করাতে বললে সে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় মোটরসাইকেলসহ তাকে আটক করে। মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় রাখা ০১টি দেশীয় বন্দুক ও ০৫ রাউন্ড তাজা গোলা জব্দ করে। এছাড়াও ০১টি বাটন মোবাইল ফোন, ০৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র তাজা গোলা ও অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াস কে রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।

