চট্টগ্রামের মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। নগরীর বালুছড়া এলাকায় অবস্থিত হযরত করম আলী শাহ জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা পয়সা নিয়ে যাওয়ার অভিযোগে থানায় পল্টাপাল্টি দায়ের করা মামলা থেকে এ অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে নগরীর বায়েজিদ থানার বালুছড়ায় অবস্’িত কাশেম ভবন এলাকায়।
বিবরণে জানা যায়, গত ১২ মে স্থানীয় হযরত করম আলী শাহ জামে মসজিদের দান বাক্স ভেঙ্গে কে বা কারা টাকা পয়সা চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সালে জহুর বাদী হয়ে নুরুল আমিন গংদের আসামী করে বায়েজিদ খানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের তদন্তে ক্ষিপ্ত হয়ে পতিপক্ষ মামলার বাদী সালে জহুর ও তার ছেলের উপর হামলা করলে তারা মারাত্মক ভাবে আহত হন। পরে মসজিদ কমিটির আহকায়ক মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি সমাধানে এগিয়ে এলে তিনিও অভিযুদের হামলার শিকার হন।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মসজিদের দানবাক্স ভাঙ্গার দায়ে অভিযুক্ত নুরুল আমিন ও মারধরের শিকার মো: ইব্রাহিম বাদী হয়ে ১৬ মে বায়েজিদ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক ও মামলার বাদী মো: ইব্রাহিম জানান, নুরুল অমিন এক সময় মসজিদ কমিটির সদস্য ছিলেন।
তিনি মসজিদ কমিটি ও মাজার পরিচালনা কমিটির বিভিন্ন পদে থেকে মসজিদ ও মাজারের নামে বিভিন্ন জনের কাছ থেকে চঁাদা আদায় করে তা নিজেই ভোগ করতেন।
তার অপকর্মের কথা জানাজানি হলে তাকে মসজিদ কমিটি থেকে বাদ দেয়া হয়। তারপর থেকেই তিনি মসজিদ ও মাজার নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন।
এর আগে বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার কারনে তার বিরোদ্ধে থানায় ৪ টি মামলা, ৪ টি জিডি ও ২ টি অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মো: ইব্রাহিমের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার বিষয়ে তদন্ত- করতে গিয়ে যেটা জানতে পেরেছি তা হলো মসজিদ কেন্দ্রিক ঘটনা নিয়ে দুই পক্ষ মামলা করেছে। তদন্তে প্রকৃত রহস্য জানা যাবে।
।।আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো।।

