যশোরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 //নিজস্ব প্রতিনিধি//

যশোরে বৈশ্বিক মহামারী করোনার সাথে সমানতালে পাল্লাদিয়ে বইছে মাদকদ্রব্য চোরাচালানের ঢেউ। আর মাদকের চোরাচালানরোধে লকডাউন বাস্তবায়নের ন্যায় পরিচালিত হচ্ছে মাদক বিরোধী বিশেষ অভিযান। তারই ধারাবাহিকতায় যশোর জেলার মনিরামপুর উপজেলায় জেলা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজয়রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা- মোঃ আব্দুল মজিদ গ্রাম- বিজয়রামপুর,থানা- মনিরামপুর, জেলা- যশোরকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন যার বাজারমূল্য ৩৮ হাজার ৫০০ টাকা। উল্লেখিত বিষয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *