ফকিরহাট থেকে গলদার রেনু নিয়ে রায়েরমহল যাওয়ার পথে ইলাইপুরে সাংবাদিক পরিচয় দিয়ে ৫ হাজার টাকা চাঁদাবাজী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী বাগেরহাটের ফকিরহাট থানাধীন পাগলা শ্যামনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ১৪ জুলাই গলদার রেনু নিয়ে মাহেন্দ্রযোগে খুলনার রায়ের মহল রওনা হন। তিনি সকাল ৯টার দিকে রূপসা উপজেলার ইলাইপুর এলাকায় আম্বি কবিরাজের বাড়ির নিকটে আসলে একটি প্রাইভেটকার থেকে জনৈক ব্যক্তি নেমে আমাকে বলে গাড়িতে কি আছে। আমি তখন বলি গলদার রেনু আছে। এসময় ওই ব্যক্তি মোবাইলে কোন একজনকে ফোন দিলে সেখানে দ্রুত মোটর সাইকেল যোগে বাংলা টিভির একজন সাংবাদিক সেখানে পৌছে উপজেলা মৎস্য অফিসার ও কোষ্টগার্ড দিয়ে গলদার রেনু নদীতে ফেলে দেয়ার ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমি তখন তাদেরকে ৫০০ টাকা নিয়ে রেনু ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা ৫০০০ টাকা দাবি করে। এক পর্যায়ে তাদের কাছে বিকাশ নম্বর চাইলে তারা বলে আমাদের নম্বর দেওয়া যাবে না। তোমার নম্বর দিয়ে টাকা আনো। অবশেষে ফকিরহাট থেকে ০১৮৫৭-২৩০০০০ নম্বর থেকে ইলাইপুর মোড়ের বিকাশ নম্বর ০১৩০৪ ৯৮৮৫৯৬ এ ৫০০০ টাকা এনে বাংলা টিভির ওই সাংবাদিকের হাতে দিলে তারা আমাকে ছেড়ে দেয়।
শহিদুল বলেন- পরে রাতে আমি আমার মহাজন রজব আলীর সাথে রূপসা থানায় গিয়ে লিখিত অভিযোগ করি। এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে রেণু ব্যবসায়ীদের নিকট থেকে ৫হাজার টাকা নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
// স্টাফ রির্পোটার //

