//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
র্যাব-৬ স্পেশাল কোম্পানী খুলনার একটি আভিযানিক দল ১৮ আগষ্ট দুপুরে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, খুলনার হরিণটানা থানাধীন ইসলামনগর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি খুলনার হরিণটানা থানাধীন ইসলামনগর গ্রামস্থ গল্লামারী সিনিয়র পার্কের মেইন গেটের সামনে আভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল থেকে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দেবরাজ গ্রামের আজিজুর রহমানের ছেলে আমিনুর রহমান মোল্লা (৩৬)কে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৩৫০ ইয়াবা ট্যাবলেটও ০২সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনার হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।

