গোপালগঞ্জ হতে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

গোপালগঞ্জ হতে ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

//আ:রাজ্জাক শেখ,খুলনা ব‍্যুরো//
র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকায় অভিযান চালিয়ে ৮২পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। সে মুকসুদপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ জাফর শেখের ছেলে মোঃ আল আমিন শেখ (২৮)।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অপারেশন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৬সেপ্টেম্বর বিকালে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ছোটবন সাকীনস্থ মুসুদপুর টু বাটিখামারী পাকা রাস্তার পাশে জনৈক মুক্তিযোদ্ধা মৃত আবু শেখ এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী আল আমিন শেখ (২৮) গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত তে একটি নীল রঙের জিপারে ভিতর বিশেষ ভাবে রক্ষিত ৮২(বিরাশি) পিস ইয়াবা ও ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের
হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *