//কুমিল্লা প্রতিনিধি//
সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা যেন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।তাই প্রতিদিনই পরিচালিত অভিযানে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার নিত্য দিনের ঘটনা প্রবাহে পরিণত হয়েছে।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় আজ ১৫ সেপ্টেম্বর -২০২১ রোজ বুধবার কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় বুড়িচং থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুড়িচং থানাধীন জগতপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি গাড়ি ও ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মো. শাহাদাত হোসেন (২২) ও ২. মো. সৈকত ইসলাম (২০) কে গ্রেফতার করেন।
উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

