//চাঁদপুর , প্রতিবেদক//
চাঁদপুর: চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীতে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান নেতৃত্বে নীলকমল নৌ-পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ১৩লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাইমচর নীলকমল মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অসাধু জেলেরা জাটকা ইলিশ মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল নদীতে পেতে রাখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও অবশেষে সেই জালগুলো নদী থেকে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নির্দেশে নীলকমল পুলিশ ফাঁড়ির এসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে জল গুলো উঠিয়ে তা জব্দ করে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন কুমার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসপি স্যারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে রাতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ-পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

