//নিজস্ব প্রতিনিধি//
গত কয়েক দিন যাবত যশোর জেলার বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চুরি বেড়ে যায়।ফলে যশোর জেলা পুলিশের দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানায় করা একটি মামলার আলোকে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম এবং বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ ১.মোঃ মনিরুজ্জামান জামাল (৪০), পিতা -মৃত আব্দুল গনি মিয়া, কাউনিয়া (২নং ওয়ার্ড), থানা- কাউনিয়া, জেলা- বরিশালকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের দলের অন্য সদস্যরা যশোরসহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে সরাসরি এবং কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে।

