টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ

সীমান্তবর্তী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মাদকদ্রব্য চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়।আর তাই মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে সর্বদা অভিযান পরিচালনা করতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।

তারই ধারাবাহিকতায় আজ ১০ অক্টোবর -২০২১ রোজ রবিবার টেকনাথ থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ মডেল থানার  নাজিরপাড়া গ্রামের হাবিবপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বাড়িতে রাখা  ১ কেজি ৪০ গ্রাম ক্রিসাল মেথ মাদকদ্রব্যসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী

০১। মোঃ ইদ্রিস (৪০), পিতা- মৃত আতিকুর রহমান, গ্রাম- নাজিরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৫ কোটি ২০ লক্ষ টাকা।

এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *