যশোরের অভয়নগর উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামে মোবাইলে পাবজী গেম খেলার প্রলোভন দেখিয়ে ১০/১২ বছর বয়সী ৫ শিশুকে ঘরে ডেকে বলাৎকার করার
অভিযোগে ওই এলাকার মৃতঃ মহির উদ্দিন আকুঞ্জির ছেলে নিজাম আকুঞ্জি(৩০)নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ ৷
এলাকাবাসী সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে এই অপকর্ম করে আসলে
ও ওই শিশুদের ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখে ৷ ২৬ অক্টোবর(মঙ্গলবার)সন্ধ্যায় ঘটনাটি জানা জানি হলে এলাকাবাসী ওই যুবককে ধরে পুলিশে দেয় ৷ এলাকাবাসী আরো জানায়, এলাকার ৪র্থ শ্রেণীতে পড়া এক ছাত্র মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে লম্পট নিজাম শিশুটিকে পাবজী গেম খেলার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে ৷ শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় কাউকে কিছু না বলার জন্যে ৷ শিশুটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি খুলে বলে ৷ তার মা বিষয়টি স্থানীয় প্রতিবেশী ও তার চাচাকে জানায় ৷ শিশুটি সব ঘটনা তার চাচাকে খুলে বলে ৷ শিশুটি কাঁদতে কাঁদতে বলে, আমার চার বন্ধুর সাথে ওই যুবক এরকম অপকর্ম করেছে ৷ এক পর্যায়ে সব ঘটনা জানাজানি হলে এলাকাবাসী লম্পট যুবককে উত্তম-মাধ্যম দিয়ে ৯৯৯ নাম্বারে কল দিলে , অভয়নগর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন ৷
শিশুটির চাচা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন ৷ এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেফতার করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷
মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
রূপসায় পুশকৃত চিংড়ী মাছসহ ভ্রাম্যমান আদালতের ১১ জনের জেল

