সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে জরিমানা করেছে আমতলী ভ্রাম্যমাণ আদালত

সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে জরিমানা করেছে আমতলী ভ্রাম্যমাণ আদালত

//সাইফুল্লাহ নাসির,, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে বেসরকারি মেডিকেল প্রাকটিস ও ল্যাবরেটারী আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।

আজ সকাল সারে এগারোটার সময়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম এ জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম বলেন, THE MEDICAL PRACTICE AND PRIVATE CLINICS AND LABORATORIES (REGULATION) ORDINANCE,1982 অনুসারে লাইসেন্স না থাকায় আমতলী উপজেলার সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে ৫,০০০/- জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে  সহায়তা করেন ০২ জন মেডিকেল অফিসার ও আমতলী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *