চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের ৫ বছরের কারাদন্ড

আবুল হাসেম, চট্টগ্রাম।।

চট্টগ্রামে গ্রেনেড উদ্ধার মামলায় এক জনের পাঁচ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আবদুল হাকিম এই রায় প্রদান করেন। চার বছর আগে নগরীর সদরঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এই রায় প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রকিবুল হাসান (২২)। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কোদলা কাটা সরকার বাড়ীর মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র। তার ছদ্ম নাম সালাহ উদ্দিন আয়ুবী, আবু তাছিব আল বাঙালি ও মো: হাসান।

আদালত সূত্র জানায়, একটি নিখোঁজ ডায়েরীর সূত্র ধরে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ আবদুল্লাহ নামের একজকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ডিবি পুলিশ জানতে পারে আবদুল্লাহ নেত্রকোনা জেলার কমলাকান্দয় আবস্থান করছে। পুলিশ আবদুল্লাহর ফোনের সূত্র ধরে কয়েকটি মোবাইল নম্বরের সন্ধান পায়। সেই মোবাইলের সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে ডিবি কর্মকর্তারা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির তৎপরতা শনাক্ত করতে সক্ষম হন।

২০১৮ সালের ১ জানুয়ারী রাতে নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভবনের ৫ম তলায় জঙ্গী অবস্থান নিশ্চিত হয়ে তল্লাশি চালিয়ে ১০ টি তাজা গ্রেনেড, দুইটি সুইসাইড ভেস্ট, দুইটি মোবাইল ফোন উদ্ধার কওে পুলিশ। তল্লাশি কালে দুইটি হাতের আঁকা মানচিত্র পাওয়া যায়। যার একটিতে সদরঘাট থানা এবং অন্যটিতে আশেপাশের সরকারী গুরুত্বপূর্ন স্থাপনার তথ্য উল্লেখ রয়েছে। এ সময় রাকিবুল হাসান ও অপর এক শিশুকে আটক করা হয়। আটককৃতদের বিরোদ্ধে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন নগর পুলিশের বোমা নিস্ক্রয়করণ ইউনিটের সদস্য তৎকালীন পুলিশ পরিদর্শক রাজেস বড়–য়া। অপর দিকে মামলার অপর আসামী ছোট হওয়ায় তার বিরোদ্ধে শিশু আইনে মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি মনোরঞ্জন দাশ জানান, সদরঘাট থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক ব্যক্তির ৫ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। সন্ত্রাস দমন আইনের  ৬ এর ২ ধারায় ৫ বছর ও ৮ ধারায় ৬ মাসের কারাদন্ড এবং ২০ হাজার জরিমানা করেছেন আদালত। কারাদন্ড দুইটি এক সঙ্গে চলবে কিনা তা পূর্ণঙ্গ রায় প্রকাশ হলে জানা যাবে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *