//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
মাদক মামলায় আব্দুর রহমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি খুলনার নৈহাটি ইউনিয়নের চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থি ছিলেন। খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, রূপসা উপজেলার জাবুসা মোড়ের জৈনক আব্দুল গনির দোকানের সামনে নেভীব রংয়ের একটি ব্যাগ নিয়ে অজ্ঞাত একব্যক্তি ঘোরফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করেন।
আসামি র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয় সে। পরবর্তীতে আসামির ব্যাগ তল্লাশী করে ৩২ বোতল ফেন্সিডিল, এক বোতল হুস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
ওইদিন রাতে র্যাবের ডিএডি মোঃ নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দুইটি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ৫ ফেব্রæয়ারি রূপসা থানার এসআই এম এ করিম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খুলনায় হাই-টেক পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য ( পুশ) এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত

