//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য ( পুশ) এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনা মূলক এক সভা ডুমুরিয়া উপজেলা চিংড়ি সম্পদ উন্নযন সংক্রান্ত টাস্কফোস কমিটির আয়োজনে ১৩ জুন সোমবার বিকেলে শহিদ জোবায়ের আলী মিলনায়তনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, প্রধান আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বিশেষ অতিথি’র বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর, অফিসাস ইনচার্জ শেখ কনি মিয়া, ভাইন্স চেয়ারম্যান গাজি আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকতা আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান শেখ দিদারূল ইসলাম, তুহিনুল ইসলাম, সাংবাদিক আব্দুস ছালাম, প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন বৈদেশিক মুদ্রা অর্জন করা চিংড়ি শিল্পকে ধংসের হাত থেকে রক্ষা করতে হবে।
কিছু মুষ্ঠিমেয় ব্যাক্তি চিংড়িতে অবদ্রব্য পুশ করে রাতারাতি কালো টাকার মালিক হচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে।

