বরিশাল নলছিটি বস্তায় ভরা সেই যুবকের লাশের হত্যা মামলার আসামী দুই শ্যালক জেলহাজতে

বরিশাল নলছিটি বস্তায় ভরা সেই যুবকের লাশের হত্যা মামলার আসামী দুই শ্যালক জেলহাজতে

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল জেলা নলছিটি নরসুন্দর পঙ্কজ শীল হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে নলছিটি পুলিশ। বিশ্বজিত শীল (২২) ও শুভ শীল (২০) কে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে। তারা দু’জনই পঙ্কজের চাচাতো শ্যালক ও তার স্যালুন কর্মচারী। জানা গেছে, গত ১২ জুন নলছিটি উপজেলার কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ এলাকার খাল থেকে হাত-পা বাধা পঙ্কজ চন্দ্র শীলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বিশ্বজিৎ ও শুভ পঙ্কজ হত্যার বিচার চেয়ে মাঠে সোচ্চার থেকে মানববন্ধনেও অংশ নেয়। পরের দিন ১৩ জুন এঘটনায় নলছিটি থানায় একটি হত্যা মামলা (নম্বর ১২/৯০) দায়ের করা হয়। মামলা রুজু পর থেকেই আসামীদের গ্রেপ্তারের পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কুলকাঠী ইউনিয়নের বারৈকরণ গ্রামের রতন কুমার শীলের পুত্র বিশ্বজিত শীল (২২) স্বপন চন্দ্র শীলের পুত্র শুভ শীল (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ঘটনায় জড়িত সকলের নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *