//মাগুরা,প্রতিনিধি//
মাগুরা মহম্মদপুর থানাধীন রাজাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব অজয় কুমার কুন্ডু এর সফল অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে আটক করেছে রাজাপুর পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম।
এস আই অজয় কুমার কুন্ডু, এএসআই মোঃ তানভীর মোর্শেদ, কং/৩৭১ আব্দুস সালাম এর চৌকস টিম গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪ঃ৩০ ঘটিকায় ঢাকা জেলার শাহাজাহানপুর থানা এলাকা থেকে এস সি – ৫৬০/২১ নং(চেক জালিয়াতি) মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত ও ২০,০০,০০০ টাকা আদালত কতৃক জরিমানা ধার্যকৃত আসামী মোঃ ওয়াদুদ সর্দার,পিতা-মৃত বাহাদুর সর্দার,সাং- রাজাপুর, থানা মহম্মদপুর, জেলা মাগুরা কে আটক করে মহম্মদপুর থানা হাজতে সোপর্দ করা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এছাড়াও তিনি মাগুরা সি আর ১৩৯/২০ সহ মোট দুটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী।
অন্যদিকে পুলিশের উক্ত টিম গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ঃ৩০ ঘটিকায় মাগুরা সি আর ৪৭৭/২২ নং(চেক জালিয়াতি) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আনিচুল হক বিশ্বাস, পিতা- মোঃ শহিদুল বিশ্বাস, সাং- মেসার্স আমেনা ইলেকট্রনিক্স রাজাপুর বাজার কে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।

