চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের অবরোধকে ঘিরে সংঘটিত ঘটনায় নতুন করে আরো তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। তৎমধ্যে দুইটি মামলায় হেফাজতে ইসলামীর সদ্য বিলুপ্ত কমিটির আমীর ও বর্তমান আহ্বায়ক কমিটির আমীর জুনাইদ বাবুনগরী। ও অপর মামলায় বিএনপির নেতা মীর হেলাল ও জামায়েতের উপজেলা আমীরকে আসামী করা হয়েছে।
মামলা তিনটি গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) দায়ের করা হলেও গত মঙ্গলবার তা জানাজানি হয়। তিন মামলার দুইটিতে বাদী দুই জন পুলিশ কর্মকর্ত। অপরটির বাদী গোয়েন্দা শাখার এক কনস্টেবল। মামলা তিনটিতে ১৪৮ জনের নাম উলেখ করা হয়েছে। সকলে হেফাজতে ইসলাম, বিএনপি, জামায়াতে ইসলামী ও দল সমুহের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তা ছাড়া মামলা গুলোতে তিন হাজার জনকে অজ্ঞাত নামা আসামী হিসাবে উলেখ করা হয়েছে।
হাটহাজারী থানায় পৃথক পৃথক ভাবে দায়েরকৃত মামলা তিনটির বিবরনে জানা যায়, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে ঢাকার ঘটনার রেশ ধরে হাটহাজারী উপজেলার ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) কার্যালয়, হাটহাজারীতে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো ভাংচুরের ঘটনায় গোয়েন্দা শাখার (ডিএসবি) কনস্টেবল মোহাম্মদ সোলাইমানকে আটক করে হাটহাজারী মাদরাসায় আটক রাখা ও হত্যার হুমকি দেয়ায় এ মামলা করা হয়।
গোয়েন্দা শাখার কনস্টেবল মোহাম্মদ সোলাইমান বাদী হয়ে দায়েরকৃত মামলায় হেফাজত নেতা জুনাইদ বাবুনগরী, মীর ইদ্রিস, নাছির উদ্দিন, জাকারিয়া নোমান, আহসান উল্যাহ । আরও ১৬ জনের নাম উলেখ এবং অজ্ঞাত নামা দেড় থেকে দুইশত জনকে আসামী করা হয়েছে।
২৬ মার্চ হাটহাজারীতে দায়িত্ব পালন কালে এই কনস্টেবলকে ডাকবাংলো থেকে ধরে মাদরাসায় নিয়ে আটক। এবং হত্যার হুমকী দেওয়া হয়েছে বলে মামলার আরজিতে উলেখ করা হয়।
অন্যদিকে হাটহাজারী থানার উপ- পরিদর্শক হারুন আর রশিদ বাদী হয়ে দায়েরকৃত আপর মামলায় বিএনপির কেন্দ্রিয় কমিটির নেতা মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সভাপতি সৈয়দ ইকবাল। হেফাজতের হাটহাজারী উপজেলার যুগ্ন সম্পাদক এমরান সিকদারসহ ৫৮ জনের নাম উলেখ করা হয়েছে। তা ছাড়া অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো দুই থেকে তিনশত জনকে।
এদিকে একই থানার উপ পরিদর্শক আমির হোসেন বাদী হয়ে দায়েরকৃত আপর মামলায় জুনায়েদ বাবুনগরী, জাকারিয়া নোমান । উপজেলা জামায়েতে ইসলামীর আমীরসহ ৭৪ জনের নাম উলেখ করে তাদের আসামী করা হয়েছে।
এই মামলায় অজ্ঞাত নামা আড়াই থেকে তিন হাজার জনকে আসামী করা হয়েছে। হেফাজতের ডাকা হরতালে হাটহাজারী রাউজান মহাসড়ক অবরোধ, ইছাকুর বাজারে অগ্নি সংযোগ, প্রতিবন্ধকতা সৃষ্টি, সরকারী বিভিন্ন দফতরে হামলা। এবং অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধাদান প্রভৃতি অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এদিকে একই ঘটনার একই অভিযোগে আগে সাতটি মামলা থাকা সত্ত্বেও দীর্ঘ এক মাস পর নতুন করে তিনটি মামলা দায়ের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে পুলিশের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তাহারা কোন ধরনের মন্তব্য করতে রাজী হন নি।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

