নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। আজ (রবিবার) সকালে সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে এসব রোহিঙ্গাকে আটক করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আটজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন আয়াতুল করিম (৩০), আশ্রাফ উল্লা (৮), নজিম উল্ল্যাহ (৭), ইয়াসমিন আরা (২৯), সালেখা বেগম (১৪), তাছলিমা (১৬), উম্মে (১৭), মুশফিকা (১৬), মো. সাফায়েত (১৬), অলি উল্লা (১২), মো. আনস (১০), রোজিনা (১৫), শুকতারা (১৫) ও মো.ইমতিয়াজ (১৮)।
আটককৃত রোহিঙ্গারা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নৌকায় করে সন্দ্বীপ এসেছিল। তারা সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনায় ছিল। তাদের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উলেখ্য গত ১৮ মে ১১ রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
// আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //

