খুলনা জেলা রূপসা উপজেলায় কঠোর অবস্থানে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করোনাভাইরাসের বিস্তার রোধে ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে শুক্রবার খুলনা জেলার রুপসা উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো আজ মানুষের ভীড় দেখা যায়নি, দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। লকডাউন।। রূপসা ইউএনও, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে ।
সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের লোকজন। তারা লকডাউন কার্যকর করতে আলাদাভাবে টহল প্রদান করে।
এসময় জরুরি প্রয়োজন ছাড়া যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় । প্রথমে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিভিন্ন এলাকায় ৩ টি মামলায় ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন।এ সময় তিনি রুপসা বাজার অন্যত্র সরিয়ে পরিচালনা করার নির্দেশ দেন। এবং বিকালে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব খাঁন মাসুম বিল্লাহ লকডাউন নিশ্চিত করনের নিমিত্তে বিকাল ৫ টা থেকে রাত ৮ অবধি রূপসা উপজেলার বিভিন্ন জায়গায় লকডাউনে বিনা কারনে ঘোরাঘুরি করা,মাস্ক পরিধান না করা,লকডাউনের নির্দেশনা না মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১২ টি মামলায় ২০ জনকে ৯৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ সদস্যের টিম।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
পেগাসাস স্পাইওয়ার ।। নিজের ফোনকে যেভাবে সুরক্ষিত রাখবেন

