ঢাকার যাত্রাবাড়ির চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার আসামি যশোরে গ্রেফতার

ঢাকার যাত্রাবাড়ির চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার আসামি যশোরে গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঞ্চল্যকর স্ত্রী ও সন্তান হত্যার কারণে ঢাকা যাত্রবাড়ি থানায়  দায়ের করা   মামলা নং-১২৬, তারিখ-৩০/০৮/২০২১ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড এর পলাতক  আসামী মোঃ অহিদুল ইসলাম (৩০), পিতা-মোঃ আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ শামসুর রহমান, সাং-৭৬/১ এর ঘ, উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকা বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল হোটেলের ৩০৯ নম্বর কক্ষ  থেকে  গ্রেফতার করেন।

পলাতক আসামী অসুস্থ্য থাকায় যথাযথ পুলিশ প্রহারার মাধ্যমে চিকিৎসা  প্রদানের জন্য প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা, যশোর এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসা শেষে আসামী মোঃ অহিদুল ইসলাম (৩০) কে আগামীকাল ইং ০৫/০৯/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *