খুলনার রূপসায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা প্রদান

খুলনার রূপসায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা প্রদান

 

আ: রাজ্জাক শেখ, খুলনা।।

রূপসা উপজেলার ২ টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানাগেছে ২৫ জানুযারী দুপুরে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এসহাক আলী সরদারের আজাদ ব্রিকস এ অভিযান চালিয়ে আঠারোবেকী নদীর মাটি কেটে ইট তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঘাটভোগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী শিকদারের ইট ভাটা ইবিএমএ ১লাখ টাকা জরিমানা করেন ভ্রামম‍্যান আদালত।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় উক্ত ভাটায় ইট ভাটা প্রস্তুত, ভাটা স্থাপন ও নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে এবং পাবলিক রাস্তার পাশে ইট তৈরীর মাটি রাখার অপরাধে উক্ত ভাটা মালিককে জরিমানা করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনা এর সহকারী পরিচালক মো: হাসান আলী, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *